শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।শান্তি প্রস্তাবের বিষয়ে তেহরানের জবাবের অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে কাতার এখন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কাতারের অংশীদারিত্বের প্রশংসা করেছেন।এতে আরও বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যজুড়ে হুমকি মোকাবেলা ও স্থিতিশীলতা-নিরাপত্তা নিশ্চিতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন।’