শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

প্রাণের বাংলাদেশ ডেক্স / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সর্বশেষ ঘটনাবলি নিচে তুলে ধরা হল:

বৈরুতে ইসরাইলি হামলা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, বৈরুত শহরের একটি হোটেলে ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

এছাড়া দক্ষিণ লেবাননের ২০টিরও বেশি শহর ও গ্রামে হামলায় আরও আটজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, বৈরুতে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডারদের লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে।

কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইরান দেশটির দিকে এক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর মধ্যে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। দুটি কাতারের আঞ্চলিক জলসীমায় পড়ে এবং দুটি জনবসতিহীন এলাকায় আঘাত হানে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকাকে লক্ষ্য করে চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

আর কুয়েত বলেছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা চালানো হয়।

স্কুলে হামলার দায় ইরানের ওপর চাপালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন।

ইরানি কর্মকর্তারা বলছেন, এতে অন্তত ১৫০ জন নিহত হয়েছে।

তবে দ্য নিউইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানে বলা হয়েছে, হামলাটি সম্ভবত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চালিয়েছে।

কুর্দিদের হামলা না চাইলে ট্রাম্প

ট্রাম্প বলেছেন, তিনি চান না যে কুর্দি গোষ্ঠীগুলো ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করুক।

তিনি বলেন, ‘আমরা চাই না যুদ্ধকে আরও জটিল করা হোক।’

‘সব শক্তি দিয়ে যুদ্ধ চালাবে’ ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘সব শক্তি দিয়ে’ চালিয়ে যাবে ইসরাইল।

তিনি বলেন, এটি ইরানের শাসনব্যবস্থাকে উৎখাত করার একটি ‘পদ্ধতিগত পরিকল্পনার’ অংশ।

নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার ফলে তেহরান-এর আকাশসীমার ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।

তেহরানে তেল ডিপোতে হামলা

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরানের একটি তেল ডিপোতে আগুন ধরে গেছে।

এটি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর প্রথম হামলা বলে জানা গেছে।

একজন এএফপি সাংবাদিক উত্তর-পশ্চিম তেহরানে আরেকটি ডিপোতে আগুন ও ধোঁয়া উঠতে দেখেছেন।

এদিকে ইসরাইল দাবি করেছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর-এ রাতের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।

সাইপ্রাসে ফ্রিগেট পাঠাচ্ছে ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, সাইপ্রাস-এ একটি ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার পর ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইতালি একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে।

তবে তিনি বলেন, ইতালি এই সংঘাতে জড়াতে চায় না।

শ্রীলঙ্কায় উদ্ধার ইরানি নাবিক

শ্রীলঙ্কা জানিয়েছে, একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর উদ্ধার হওয়া নাবিকদের আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যাওয়া ওজওঝ উবহধ থেকে ৩২ জন নাবিককে জীবিত এবং ৮৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তুরস্কের সতর্কবার্তা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানে গৃহযুদ্ধ উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন।

তিনি বলেন, ‘এটি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে।’

এছাড়া তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনায়ও ইরানকে সতর্ক করেছেন তিনি।

ইসরাইলের হামলার হিসাব

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর এক সপ্তাহে তারা ইরানের ওপর প্রায় ৩,৪০০টি হামলা চালিয়েছে।

শনিবার সন্ধ্যায় তেহরানে নতুন করে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে এবং শহরের দক্ষিণাঞ্চলে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি সাংবাদিকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *