1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

টঙ্গীতে বিএনপি নেতা বি. এম শামীমের উদ্যোগে মশক নিধন কার্যক্রম

স্টাফ রিপোর্টার:
  • Update Time : Sunday, February 15, 2026,
  • 118 Time View
গাজীপুরের টঙ্গীতে জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকায় এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সদস্য ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীমের উদ্যোগে রবিবার সকালে এই কার্যক্রম শুরু হয়।
টঙ্গী বউ বাজার এলাকা থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, ড্রেন, জলাবদ্ধ স্থান এবং বাসাবাড়ির আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, ৫৭ নং শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন বেপারী, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি, টঙ্গী পূর্ব থানা মৎসজীবী দলের সাবেক সদস্য সচিব বশির মাদবর, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান, যুবদল নেতা নূর আলমসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বি. এম শামীম বলেন, জনস্বাস্থ্য রক্ষা করা সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এলাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই উদ্যোগের ফলে এলাকায় মশার উপদ্রব কিছুটা হলেও কমবে বলে তারা আশাবাদী। এলাকাবাসীও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ