শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. মাজেদুল ইসলাম। বৃহস্পতিবার (গতকাল) সকালে তিনি উপজেলার মালির অংক বাজার ও নওপাড়া বাজারে গণসংযোগ শুরু করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং নিজের নির্বাচনী ভাবনা ও বার্তা তুলে ধরেন। এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মাজেদুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার প্রধান শক্তি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”
গণসংযোগে তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।