পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৬ নং মাড়েয়া বামন হাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এই জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনসভায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, সভাপতি, বোদা উপজেলা বিএনপি
আসাদুজ্জামান আসাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বোদা উপজেলা বিএনপি
মোঃ দেলোয়ার হোসেন সাঈদ, সাংগঠনিক সম্পাদক, বোদা উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন
মোঃ আমিনুর সরকার, আহ্বায়ক, ৬ নং মাড়েয়া ইউনিয়ন বিএনপি
মোঃ আব্দুল রাজ্জাক, সাবেক সভাপতি, ৬ নং মাড়েয়া বামন হাট ইউনিয়ন বিএনপি
আসাদুজ্জামান জনি, আহ্বায়ক, ৬ নং মাড়েয়া বামন হাট ইউনিয়ন যুবদল এবং যুগ্ম আহ্বায়ক, বোদা উপজেলা যুবদল।
জনসভায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং জনাব ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন স্তরের শতাধিক সাধারণ জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।
সভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনে দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।