শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–১ (ডোমার-ডিমলা) আসনে গাভী প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গনি–র পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বাদ মাগরিব ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নের সোনামনির ডাঙ্গা এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন শেষে প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন তার সহোদর ভাই ব্যারিস্টার আন্নাস গানি।
গণসংযোগকালে তারা নাউতারা হাটের বিভিন্ন অলিগলি ও আশপাশের এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গাভী প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিটির সভাপতি জাকারিয়া হোসেন রাজুসহ উপজেলা ও নাউতারা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগে স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে দলীয় সূত্রে জানা গেছে।