শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
রাস্তায় নোংরা ময়লা দিয়ে ভর্তি এই রাস্তায় চলাচল করতে মানুষের কষ্ট হচ্ছে, বিভিন্ন মানুষ এই রাস্তায় হেঁটে নামাজ পড়তে
যেয়ে তাদের শরীরে ময়লার পানি লেগে যাচ্ছে, তাদের পুনরায় ওষু করতে হচ্ছে।
২৬-০১-২০২৬ রোজ সোমবার সাভার কাশিমপুর থানাধীন জিরানি থেকে কাশিমপুর রোড ঢুকতে রাস্তার উপর দিয়ে মানুষের টয়লেট এবং প্রস্রাব ভেসে বেড়াচ্ছে রাস্তার আশপাশ দিয়ে এগুলো দেখে মানুষের চলাচল খুব কষ্ট হয়ে যাচ্ছে।
মাঝেমধ্যে বিভিন্ন গর্ত দিয়ে গাড়ি চলাচলের সময় এক্সিডেন্ট হচ্ছে, এক্সিডেন্ট হওয়ার পরে মানুষের টয়লেট প্রস্রাব তার শরীরে লেগে যাচ্ছে। এইমনত অবস্থায় মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে।
আমরা একজন পথচারীর সাথে কথা বলে জানতে পারে দীর্ঘ পাঁচ-ছয় মাস যাবৎ মানুষের রাস্তাঘাটে চলতে ফিরতে সর্বদিকে কষ্ট হইতেছে। এলাকার মানুষের সবার আকুল দাবি সরকারের কাছে দ্রুত রাস্তা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য।