শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ জাসদের পদপ্রার্থী মো. এমরান আল আমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন উপলক্ষে সোমবার (আজ) তিনি নিজ বাসভবনে জন্মভূমির স্বজনদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় এমরান আল আমিন বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে বিরোধী দলে থেকে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চান। তিনি বলেন, “আমি সংসদে বিরোধী দলে থাকতে চাই।
কারণ যে দেশের বিরোধী দল যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী।
তিনি আরও বলেন, অতীতে যখন দেশের বিরোধী দল তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে, তখন দেশ সঠিক পথে এগিয়েছে। তাই জনগণ তাকে নির্বাচিত করলে তিনি সংসদে জনগণের দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবেন।
মতবিনিময় সভায় তিনি ‘মটর’ মার্কায় ভোট দিয়ে তাকে মহান সংসদে পাঠানোর জন্য উপস্থিত স্বজন ও ভোটারদের প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।