শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব মোহাম্মদ শরীফ চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই প্রচারণা চালানো হয়।
গণসংযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং যুবদলের পদধারী নেতারা সক্রিয়ভাবে অংশ নেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভূইয়া সোহেল এবং সহ-সাধারণ সম্পাদক মাজেদুল।
এছাড়াও যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, জয়নাল, ইমান আলী, রবিন খান, তানভীর ও শাহীন সহ অঙ্গ-সংগঠনের আরও অনেক নেতাকর্মী।
গণসংযোগকালে জনাব মোহাম্মদ শরীফ চৌধুরী ও ছাত্রদল-যুবদল নেতারা সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন,
সাভার-আশুলিয়ার মানুষের প্রিয় নেতা মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে জয়ী করার মাধ্যমে এই অঞ্চলে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনা সম্ভব।
নেতাকর্মীরা প্রতিটি দোকান, বাজার এবং আবাসিক এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষের প্রার্থীকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচন পর্যন্ত মাঠ পর্যায়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন