1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার , মোঃ রুবেল হাওলাদার

মোঃ সবুজ স্টাফ রিপোর্ট
  • Update Time : Friday, January 23, 2026,
  • 66 Time View

ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার, পিপিএম। পেশাদারিত্ব, সততা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

জানা গেছে, আশুলিয়া থানায় দায়িত্ব পালনকালে মোঃ রুবেল হাওলাদার অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এছাড়া, বিভিন্ন সংবেদনশীল ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, মামলা নিষ্পত্তিতে অগ্রগতি এবং পেশাদার তদন্ত কার্যক্রমের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেন।

তার মানবিক দৃষ্টিভঙ্গি ও জনগণের প্রতি আন্তরিক আচরণ এলাকাবাসীর মধ্যেও ব্যাপক প্রশংসিত হয়েছে।
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সম্মাননা আশুলিয়া থানার সকল সদস্যকে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিজের প্রতিক্রিয়ায় মোঃ রুবেল হাওলাদার পিপিএম বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত পরিশ্রমের ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ