শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দার তিন আ’লীগ নেতা পদত্যাগ করেছেন। রোববার এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষনা দেন উপজেলা আ’লীগের কার্যকরী পরিষদের সদস্য আক্কাস আলী শিকদার, বিলাসপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সদস্য আবুল কাশেম (কাশেম মেম্বার) ও আ’লীগ নেতা ডা: আজাহার মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মোল্লার সহায়তার তারা পদত্যাগ করেন। এবিষয়ে পদত্যাককারী আবুল কাশেম (কাশেম মেম্বার) বলেন আমরা বাদশা মোল্লাকে বলেছি সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে।
এদিকে বিলাসপুরের বাসিন্দারা জানান, বিলাসপুরে আ’লীগ থেকে পদত্যাগকারীরা এখন থেকে বিএনপির হয়ে কাজ করবেন। গুঞ্জন উঠেছে যেকোনো সময় এরা বিএনপিতে যোগদান করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিলাসপুরের বেশ কয়েকজন নির্যাতিত নেতা বলেন, ঢাকা-১ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এখন বিএনপি নেতাদের সহায়তায় আওয়ামীলীগ নেতারা দলে প্রবেশ করলে বিএনপির ক্ষতি হবে। তারা আরও বলেন, বিএনপির এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে আ’লীগের লোকদের সহায়তা করে দলে প্রবেশ করাতে হবে।
এদিকে এমন ঘটনায় নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন চায়ের দোকানসহ অলিগলিতে। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এবিষয়ে বিলাসপুর ইউনিয়নের বিএনপির সভাপতি বাদশা মোল্লা বলেন, আওয়ামীলীগ নেতাদের পদত্যাগের বিষয়ে আমি কাউকে ফোন দেইনি বা সহায়তা করিনি।