শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
বোদা পৌরসভায় বিএনপিতে যোগদান: সাবেক কাউন্সিলরসহ শতাধিক নেতাকর্মীর যোগদান
পঞ্চগড় জেলার বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক ৭ জন পৌর কাউন্সিলরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় একশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
প্রধান অতিথি ছিলেন বোদা দেবীগঞ্জের ধানের শীষের প্রার্থী, আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ।আরো উপস্থিত ছিলেন । আব্দুস সামাদ তারা এবং দিলরেজা ফেরদৌস চিন্ময় ।
আজ এক অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবাগত নেতাকর্মীরা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদানের ঘোষণা দেন।
এ সময় বিএনপির আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নে দলের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন নবাগতরা।
আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। সাবেক জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের অভিজ্ঞ নেতাকর্মীদের যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে রাজনৈতিক সৌহার্দ্য, ঐক্য ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।