শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গাজীপুর-১ আসনের বিএনপি জাতীয়তাবাদী দল ধানের শীষের মনোনীত প্রার্থী, কালিয়াকৈর উপজেলার সাবেক মেয়র, জনাব মোঃ মজিবুর রহমানের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ভোটকেন্দ্র ১৭ নং ওয়ার্ড পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় ও আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি কমিটি গঠন করা হয়। গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মেয়র মুজিবুর রহমানের নির্বাচনী কার্যক্রমকে আরো সুসংগঠিত গতিশীল করতে কেন্দ্র ভিত্তিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা উচ্চ বিদ্যালয় ও আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রের জন্য একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। উক্ত নবগঠিত কমিটিতে, আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির ত্যাগী নেতা ও মানবতার ফেরিওয়ালা, জনাব মোঃ রফিকুল ইসলাম রাতা যুগ্ম আহ্বায়ক, বাসন মেট্রো থানা বিএনপি।সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি’র খাড়া নির্যাতিত নেতা ও রাজপথের লড়াকু সৈনিক, জনাব মোঃ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা আহ্বায় বাসন মেট্রো থানা ছাত্রদল। দলীয় সূত্র জানায় আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি কেন্দ্রভিত্তিক সম্মনয় এবং নির্বাচন পরিচালনার কার্যক্রমকে শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। বাসন মেট্রো থানার ১৭ নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃত্বে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে বিএনপির নিবাচনীয় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে তারা দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন। এই কমিটির মাধ্যমে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।