শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
দোহারে ওয়ার্ড আ’লীগের সভাপতির পদত্যাগ
মনির হোসেন
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গত ১০ জানুয়ারি ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের ঠিকানা বরাবর লিখিত পদত্যাগ পত্র পাঠান তিনি।
পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়, ২০১৮-২২ সাল পর্যন্ত আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করলেও কমিটির মেয়াদ শেষ হওয়ার পর তাকে না জানিয়ে নতুন কমিটিতে পূর্নবহাল করা হয়। তাই তিনি উক্ত পদ থেকে পদত্যাগ করেন। মজনু মিয়া আরও উল্লেখ করেন, তিনি এখন থেকে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত নন।