শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন মাদারীপুর-১ স্বতন্ত্র প্রার্থী জনাব কামাল জামান নুরু উদ্দিন মোল্লা।
এই সময় তার সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিটি উঠান বৈঠকে চোখে পড়ার মতো জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ভান্ডারী গান্ধী ৩ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর বেপারী উঠান বৈঠকে বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে।
সাবেক চেয়ারম্যান আলী আকবর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির ভাষনে মাদারীপুর-১ স্বতন্ত্র প্রার্থী জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলা শিকার হয়েছি। তবু রাজপথ ছেড়ে যাইনি। আমি আপনাদের পাশে ছিলাম এখনো পাশে আছি আগামীতেও পাশে থাকব।
আমি কৃষকের ছেলে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই। তাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করে ওই মহান সংসদে পাঠাবেন এটা আমার আশা ও বিশ্বাস। বিশেষ করে আমার মা বোনদের প্রতি আমার আকুল আবেদন বিশেষ অনুরোধ আপনারা আপনাদের এই সন্তান এই ভাইয়ের পাশে থাকবেন আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিবেন।
এই সময় উপস্থিত জনসাধারণ হাত নেড়ে তাকে সম্মতি জ্ঞাপন করেন। উক্ত উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর শিবচর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জনাব শাজাহান সাজু মোল্লা