শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শেরপুর সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ভাইদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ,
জাতীয় সংসদ সদস্য প্রার্থী, শেরপুর-১ এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান,
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী (জেলা) এবং সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের আহ্বায়ক হাফেজ আল আমিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলার সম্মানিত সভাপতি আশরাফুজ্জামান মাসুম।
এ সময় শেরপুর সদরের সাবেক দায়িত্বশীল ভাইয়েরা এবং বর্তমান শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত ছিল।