শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
গাজীপুর শ্রীপুরে ইসলামী আন্দোলন চরমোনায়ের ২জন নেতা কর্মী সহ জাতীয় নাগরিক পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান।
শ্রীপুর প্রতিনিধি মাসুম রেজা
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার কেওয়া তমিজ উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে
কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর -৩ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম
রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন,
জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আলপনা আক্তার ছোঁয়া, সদস্য র্কাহফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাঈম মিয়া,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুল রহমান মুক্তা,হাবিবা সহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতা কর্মী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক সাংবাদিক হাফেজ আব্দুল আজিজ সহ দুইজন বিএনপিতে যোগ দেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বিএনপিতে যোগদান অনুষ্ঠান পরিচালিত হয়,
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এস এম রুহুল আমিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ,
শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শরীফ আহমে্দ সিদ্দিকী, বিল্লাল হোসেন সম্মানিত সদস্য, সাইফুল মোল্লা সম্মানিত সদস্য, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল,
শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ,শ্রীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোড়ল,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোফাসসেল ফকির।
তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির প্রতি আগ্রহ, এ সময় এনসিপির নেতা কর্মীরা বলেন জামাতের সাথে জোট করায় তারা পদত্যাগ করে,
এবং বিএনপির আদর্শে অনুপ্রাণিত হন, তারা আরো বলেন জামাত ৭১ রে বিরোধিতা করেন,
তাদের সাথে জোট আমরা মানিনা,তাই আমরা সরে এসেছি, আমরা আমাদের নীতি-আদর্শে অটল।