শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কৌশল ও পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলের নীতিনির্ধারকরা। সেই লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি।
ঢাকা-১৮ আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়ায় এখানে নির্বাচন পরিচালনা কমিটি গঠনে বিশেষ গুরুত্ব দিয়ে চুলচেরা বিশ্লেষণ ও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে দলটি।
ঢাকা-১৮ আসনে বিএনপির নির্বাচন পরিচালনায় দুটি পৃথক নামে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর একটি উপদেষ্টা কমিটি এবং অন্যটি নির্বাচন পরিচালনা কমিটি। গত ৫ জানুয়ারি (সোমবার) ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের যৌথ স্বাক্ষরে এই দুই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
উপদেষ্টা কমিটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি কুদরত-ই-এলাহী লিটনকে প্রধান উপদেষ্টা করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে, নির্বাচন পরিচালনা কমিটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানকে প্রধান সমন্বয়ক করে ২৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. জমির হোসেন, সাবেক কমিশনার কাজী হযরত আলী, সাবেক সহ-সভাপতি শাহিনুর আলম মারফত, সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, দক্ষিণখান থানার সাবেক চেয়ারম্যান খলিল মোল্লা, তুরাগ থানার সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, উত্তরখান থানার সাবেক সাধারণ সম্পাদক সফুর উদ্দিন মৃধা, উত্তরখান থানা বিএনপি নেতা আক্তারুজ্জামান, বৃহত্তর উত্তরা থানার সাবেক বিএনপি নেতা শামসুদ্দিন মেম্বার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, জিসাসের সহ-সভাপতি রিনা খান, হরিরামপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, দক্ষিণখান থানার সাবেক সহ-সভাপতি আরজ আলী, উত্তরা সেক্টর-১৩-এর মোস্তফা কামাল, নাজিম সরকার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল হৃদয়, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মো. জাহাঙ্গীর আলম, নিপেন্দ্রনাথ সিকদার, রিপন গোমেজ এবং বাবু বড়ুয়া।