শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পঞ্চগড়–১ এবং নীলফামারী–১ ও নীলফামারী–২ সংসদীয় আসনে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ)-এর মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় রংপুর বিভাগীয় যুগ্ম জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই শেষে কোনো প্রকার আপত্তি না থাকায় পঞ্চগড়–১ এবং নীলফামারী–১ ও ২—এই তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ, পঞ্চগড়–১ ও নীলফামারী–১ ও ২ আসনের সম্মানিত ভোটাররা আমাকে সমর্থন জানাবেন।”
এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান এবং আসন্ন নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর মাধ্যমে রংপুর বিভাগের পঞ্চগড়–১, নীলফামারী–১ ও নীলফামারী–২—এই তিনটি সংসদীয় আসনে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন,নীলফামারী ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ি ইউনিয়ন এর দক্ষিণ গয়াবাড়ির মোহাম্মদ মুনসুর আলীর ছেলে মো.সিরাজুল ইসলাম সিরাজ।