1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে জাককানইবি–বাকৃবি–আনন্দ মোহন শিক্ষার্থীরা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
  • Update Time : Sunday, January 4, 2026,
  • 43 Time View

দেশব্যাপী শুরু হওয়া তীব্র শীতে ভাসমান মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৫) ময়মনসিংহ মহানগরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। মানবিক এই উদ্যোগটি স্ব-উদ্যোগে বাস্তবায়ন করেছেন শিক্ষানগরী ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।

এই কর্মসূচির উদ্যোক্তাদের একজন হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তীর্থ। তিনি বলেন,

“এখানে দীর্ঘদিন ধরে প্রায় আটটি পরিবার ভাসমান অবস্থায় বসবাস করছে। পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ তারা কখনো দেখেনি। উল্টো বিভিন্ন সময় তাদের ব্যবহার করা হয়েছে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি, যাতে অন্তত এই শীতে তারা কিছুটা স্বস্তি পায়।”

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফা বলেন,
“রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে বহু ভাসমান মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই তীব্র শীতে সমাজের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।”

কার্যক্রমটির পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাবিব জানান,
“রেলস্টেশন ছাড়াও আলিয়া মাদ্রাসা এলাকা, নতুন বাজার ও টাউন হল এলাকায় বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটায়। পর্যায়ক্রমে সেখানেও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।”

এছাড়াও এই উদ্যোগে আরও যুক্ত ছিলেন রাসেল সামাদ, মো. শরিফুল ইসলাম, তাহমিদ, রাহাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জানা যায়, এর আগে গত ১৯ ডিসেম্বর শিক্ষার্থীরা সরেজমিনে রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করে ভাসমান পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় তারা জানতে পারেন, অতীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা কোনো সহযোগিতা পাননি; বরং বহু ক্ষেত্রে তাদের ব্যবহার করা হয়েছে। এসব বিষয় লিখিতভাবে জেলা প্রশাসনকে অবগত করা হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের এই উদ্যোগ কোনো প্রদর্শনের জন্য নয়; বরং তীব্র শীতে ভাসমান দরিদ্র মানুষদের কষ্ট লাঘবই এর মূল উদ্দেশ্য। তারা এ মানবিক প্রয়াস অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ