শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলকৃত ছয় প্রার্থী হলেন- বিএনপি মনোনীত আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, গণ অধিকার পরিষদ মনোনীত তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিস মনোনীত আবু তাহের, ইসলামী আন্দোলন মনোনীত এটিএম রেজাউল করিম আল রাজি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ফিরোজ হায়দার খান।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ও প্রচারণা শুরু ২২ জানুয়ারি। আর প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এবং ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। একইদিনে গণভোট অনুষ্ঠিত হবে।