শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিন ইয়ামীন মোল্লা বলেন, “নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-কচাকাটা এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ এবার কোনো জোটে নয়, সম্পূর্ণ এককভাবে ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।”
মনোনয়ন গ্রহণ শেষে প্রার্থী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন