শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে গাইবান্ধার পাঁচটি আসনে মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং ও জেলা প্রশাসক কার্যালয়ে ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে এ মনোনয়ন সমূহ দাখিল করা হয়।
২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মাজেদুর রহমান (জামায়াতে ইসলাম), জিয়াউল ইসলাম (বিএনপি), জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি), রমজান আলী (ইসলামী আন্দোলন), শরিফুল ইসলাম (এলডিপি), পরমানন্দ দাশ (বাসদ মার্কসবাদী), সালমা আক্তার (স্বতন্ত্র), মোস্তফা মহসিন (স্বতন্ত্র), কাউসার আজম হান্নু (আমজনতা পার্টি), মাহফুজুল হক সর্দার (জাতীয় পার্টি) ।
৩০ গাইবান্ধা-২(সদর) আনিসুজ্জামান খান বাবু (বিএনপি), আব্দুল করিম (জামায়াত), আব্দুর রশিদ সরকার (জাতীয় পার্টি), মিহির ঘোষ (কমিউনিস্ট পার্টি), একেএম গোলাম আযম (খেলাফত মজলিস), আহসানুল হাবীব সাঈদ (বাসদ মার্কসবাদী), আব্দুল মাজেদ (ইসলামী আন্দোলন), শাহেদুর জাহান (জনতার দল) ।
৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) ডা. মইনুল হাসান সাদিক (বিএনপি), নজরুল ইসলাম (জামায়াত), এটিএম আওলাদ হোসাইন (ইসলামি আন্দোলন), সুরুজ মিয়া (গণঅধিকার), আব্দুল্লাহ আদিল (কমিউনিস্ট পার্টি) ও মইনুল রাব্বি চৌধুরী (জাতীয় পার্টি)।
৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) শামীম কায়সার লিংকন (বিএনপি), ডা. আব্দুর রহিম (জামায়াত), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), তহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র) ।
৩৩ গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি)বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলী (জামায়াত), ফারুক আলম সরকার (বিএনপি), শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি), মোঃ আলী (স্বতন্ত্র), রাহেলা খাতুন (বাসদ মার্কসবাদী), অ্যাডভোকেট আজিজুল ইসলাম (ইসলামী আন্দোলন), হাসান মেহেদী বিদ্যুৎ (স্বতন্ত্র), নীরব দাস (কমিউনিস্ট পার্টি), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সামিউল ইসলাম (গণধিকার)।