শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গাজীপুর-৩ সংসদীয় আসনে ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী মুফতি শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুর ৩ ঘটিকায় তিনি শ্রীপুরের সহকারী রিটার্নিং অফিসার সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এ সময় কার্যালয় প্রাঙ্গণে একটি শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিলের সময় মুফতি শামীম আহমেদ সহ গাজীপুর-৩ সংসদীয় আসনের ইসলামী ঐক্য জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মীনার মার্কা প্রতীকের প্রার্থী মুফতি শামীম আহমেদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বাংলাদেশে বর্তমানে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, ইসলামী ঐক্য জোট সেই ঐক্যকে ধারণ করেই আগামীর রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়। তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন। তিনি বলেন গাজীপুর ৩ সম্পূর্ণ মাদকমুক্ত রাখবেন বিজয়ী হলে,
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতীফলিত হলে দেশ ন্যায় ও একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।