শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
গোপালগঞ্জ-২ আসনে রনি মোল্লাকে ঘিরে জনআকাঙ্ক্ষা, উন্নয়নের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা এলাকাবাসীর
রবিউল আলম রাজু :
গোপালগঞ্জ-২ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী রনি মোল্লাকে ঘিরে এলাকায় বাড়ছে জনআকাঙ্ক্ষা ও প্রত্যাশা। এলাকাবাসীর দাবি, রনি মোল্লা এমপি নির্বাচিত হলে গোপালগঞ্জে চলমান উন্নয়নের ধারা আরও গতিশীল ও সুদৃঢ় হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রনি মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ সামাজিক নানা কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এলাকাবাসীর মতে, রনি মোল্লা এমপি হলে মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা জানান, রনি মোল্লা তরুণদের কর্মসংস্থান, খেলাধুলা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে আগ্রহী। এতে করে এলাকার যুবকরা বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
এলাকাবাসীর বিশ্বাস, রনি মোল্লার নেতৃত্বে গোপালগঞ্জ-২ আসনে উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা আরও সুসংহত হবে। তাই আসন্ন নির্বাচনে তাকে এমপি হিসেবে দেখতে চায় গোপালগঞ্জবাসী।