শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী, রায়হান সিরাজী
সোমবার (২৯ ডিসেম্বর)দুপুর ১২ টায় তিনি গংগাচড়া উপজেলা নিবাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির নায়েবুজামান, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আমির ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, “সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।”