শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
লক্ষীপুর – ২ রায়পুর (আংশিক সদর ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুফতি আহমদ হোসাইন।রবিবার (২৮ ডিসেম্বর) সকালে কয়েকজন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার এর কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মনোনয়ন ফরম সংগ্রহ শেষে শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুফতি আহমদ হোসাইন বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। কেন্দ্র থেকে যে দলকে প্রার্থী মনোনীত করা হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তবে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।তিনি আরও বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে এবং লক্ষীপুর – ২ রায়পুর আসন থেকে নির্বাচিত হতে পারলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব। পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত রায়পুরে সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।এ সময় খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর থানার সভাপতি হাফেজ মুহাম্মদ বেলাল হোছাইন।
সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান বাংগালী। ৩নং চরমোহনা ইউনিয়নের সভাপতি
মাওলানা আনোয়ার হোসেন,রায়পুর পৌরসভার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিউদ্দীন সহ অনেক নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।