শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আফতাব উদ্দিন আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল কাশেম এবং জনাব আব্দুস সবুর।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পাঠ্যবই গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মাঝে সময়মতো বই পৌঁছালে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।