শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১–৯ নম্বর ওয়ার্ড) লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। ওই তালিকায় রংপুর-১ আসনের জন্য ব্যারিস্টার মঞ্জুম আলীকে মনোনয়ন দেওয়া হয়।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এবার নৌকা ছেড়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়েছেন।
মনোনয়ন পাওয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী এক প্রতিক্রিয়ায় জানান, ‘রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। খুব শিগগিরই
নির্বাচনী মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাকে লাঙ্গল প্রতীক দিয়ে মনোনীত করায় দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।