শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার দুপুরে তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। ফরম সংগ্রহের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ সমর্থকগণ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এলাকার উন্নয়ন এবং জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।