শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপন দুই ভাই। গত বৃহস্পতিবার ফিরোজ হায়দার খানের পক্ষে এবং রোববার দিপু হায়দার খানের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার (২১ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার শাহানাজ আক্তার। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আপন দুই ভাইয়ের একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে। নির্বাচনী প্রচার-প্রস্তুতি ও আনুষ্ঠানিক মনোনয়ন দাখিলের দিকে নজর রাখছেন ভোটার ও রাজনৈতিক কর্মীরা