শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। আজ সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এই ভর্তি যুদ্ধ চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি শিফটে এক ঘণ্টা করে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল ব্যাপক ভিড়। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে