শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
মেঘনা নদীর ঢেউয়ের সঙ্গে আজ মিশে ছিল মানুষের দীর্ঘশ্বাস। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাটে আয়োজিত গণশুনানিতে নদীপাড়ের কৃষক, জেলে ও সাধারণ মানুষ তুলে ধরেছেন তাঁদের জীবনের না-বলা গল্প—দূষণে হারিয়ে যাওয়া ফসল, কমে যাওয়া মাছ, অসুস্থ শরীর আর অনিশ্চিত ভবিষ্যৎ। সোমবার (১৫ ডিসেম্বর /২৫) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে সকল পেশাদার মানুষ কন্ঠ গণশুনানির আয়োজন করা হয় পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি। সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি সব সময় পরিবেশ ও মানবিক বাস্তব জীবনে এগিয়ে নেওয়ার বিষয় বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছে সকলের সহযোগিতায়।
কৃষকেরা বললেন, শিল্পবর্জ্য আর দূষণে কৃষিজমি হারাচ্ছে উর্বরতা।
জেলেরা জানালেন, তেল ও কয়লার ছাইয়ে নষ্ট হচ্ছে মাছের প্রজননক্ষেত্র।
স্থানীয় মানুষদের অভিযোগ—দূষিত পানির প্রভাবে বাড়ছে রোগ, বাড়ছে কষ্ট।
জেটনেট বিডি ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া এবং সঞ্চালনা করেন মহাসচিব মীযানুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন—
“উন্নয়নের নামে যদি প্রান্তিক মানুষের অধিকার উপেক্ষিত হয়, তবে সেই উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ সাদেক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রিপন ভূইয়া, সোসাইটির সিনিয়র সহসভাপতি মোঃ মনির হোসেন ও মাওলানা ইব্রাহিম।
গণশুনানি শেষে সবাই এক কণ্ঠে দাবি জানিয়েছেন—
জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব বন্ধে কার্যকর উদ্যোগ।
নদী ও পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রয়োগ
প্রান্তিক মানুষের মতামত নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি।
নদী বাঁচলে জীবন বাঁচবে। পরিবেশ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা।
সবাই মিলে গড়ে তুলুন একটি দূষণমুক্ত, ন্যায্য ও টেকসই বাংলাদেশ।