1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

মেধা ও অধ্যবসায়ে মেডিকেলে সাফল্য: রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল নাউতারার মালিহা তারান্নুম মৌপি

মোহাম্মদ আলী সানু প্রতিনিধি:
  • Update Time : Monday, December 15, 2025,
  • 203 Time View

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৃতি সন্তান মালিহা তারান্নুম মৌপি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৮৭৯তম স্থান অর্জন করে রংপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তার অর্জিত মেরিট স্কোর ১৮১.৫।

মালিহা তারান্নুম মৌপি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজনসহ পুরো এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

মালিহার বাবা মামুনর রশীদ, পেশায় একজন শিক্ষক এবং পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজে কর্মরত। মা মোছাঃ আসমা আক্তার বানু, গংগাছড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা। এছাড়া তার দাদাজান খায়রুল হোসেন (মরহুম) একজন শিক্ষক ছিলেন—যার শিক্ষার আলোতেই গড়ে উঠেছে এই পরিবার।

মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা মামুনুর রশীদ বলেন,“মালিহা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্যের পেছনে তার মা ও শিক্ষকদের অবদান অনেক। দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করুক—এটাই আমাদের চাওয়া।

”মা মোছাঃ আসমা আক্তার বানু বলেন,“একজন মা হিসেবে আজ আমার গর্বের শেষ নেই। মেয়েটা অনেক কষ্ট করেছে, নিয়মিত পড়াশোনা করেছে। আল্লাহ যেন ওকে একজন ভালো ডাক্তার ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন।”নিজের অনুভূতি প্রকাশ করে মালিহা তারান্নুম মৌপি বলেন,

“এই সাফল্য আমার বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও পরিশ্রমের ফল। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।”উল্লেখ্য, সংবাদটির প্রতিবেদক মেয়েটির নিকটাত্মীয় (ভাতিজী) হলেও তথ্যের সত্যতা ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সংবাদটি প্রস্তুত করা হয়েছে।মালিহার এই অর্জন নাউতারা ইউনিয়নসহ পুরো ডিমলা উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ