শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর (রবিবার) ১২টা ৩০মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা
নবনির্বাচিত নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ ক্লাবের সভাপতি আব্দুল সালাম বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। তাঁদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে সৎ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ প্রেসক্লাবের কমলগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ, বক্তব্যে বলেন
শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল অতীতের বেদনাকে স্মরণ করার দিন নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের দায়বদ্ধতা নতুন করে ভাবার সময়। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হলে আবেগের পাশাপাশি বাস্তব কাজের প্রতিফলন প্রয়োজন। আজকের সমাজে নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতেই হচবে—এটাই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
বক্তারা আরো বলেন তিনি সবাইকে স্মরণোৎসবের গণ্ডি পেরিয়ে শিক্ষায় গুণগত উন্নয়ন, সুশাসন ও নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফ�