1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

প্রথিতযশা সাংবাদিক প্রয়াত আমিনুল হক সাহেবের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরন

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
  • Update Time : Sunday, December 14, 2025,
  • 51 Time View

প্রথিতযশা সাংবাদিক প্রয়াত আমিনুল হক সাহেবের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরন

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :

 

গাজীপুরে মিডিয়া ভুক্ত জাতীয় সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রয়াত আমিনুল হক সাহেবের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বনমালা রোডে অবস্থিত চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি ও বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব, জাতীয় সাংবাদিক সোসাইটি ও তথ্য বাণী পত্রিকার প্রধান সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়োজিদ আহমেদ, গাজীপুর মহানগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিকুর রহমান হাজী মুছা, তথ্য বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক শরিফুল হক, চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদ ও পুবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও পুবাইল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী, ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা প্রয়াত আমিনুল হক সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, আমিনুল হক ছিলেন একজন নিরহংকার, মানবিক ও পরোপকারী মানুষ। ব্যক্তি জীবনে তিনি কখনো কারও সঙ্গে উঁচু গলায় কথা বলেননি এবং সর্বদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী আচরণে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন।

আলোচনা শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ