শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, আগামী নির্বাচনে আপনাদের ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে চিকিৎসা কার্ড, কৃষক কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে এদেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়নে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হবে। একটা দল উন্নয়নের কথা বলে বলে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। এদেশের মাটি ও মানুষের আস্থার দল বিএনপি ক্ষমতায় এলে সব ধরনের চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি সুষ্ঠু, সুন্দর ও মানুষের বসবাস উপযোগী সমাজ গঠনের মাধ্যমে রাষ্ট্রকে পূর্নগঠন করা হবে। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেবো না। আমি এলাকার সন্তান আপনাদের ভোট পেয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার। আপনারা জানেন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তিনি কখনো কোন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে তাকে আপোষহীন নেত্রীর বলা হয়। আমাদের মা আজ খুবই অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে। আমাদের সকলকে তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে। বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক বেগম জিয়া’র সুস্থতা কামনা দেশের গণ্ডি পেরিয়ে আজ বিশ্ব পরিমন্ডলে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে শামিল করতে পেরেছেন তাঁর যোগ্যতা দিয়ে। আমাদের মাতা বেগম জিয়া শুধু বিএনপি’র গর্ব নন, তিনি বাংলাদেশের জনগণের আশা ও অধিকার মেহনতী মানুষের শক্তি এবং গণতান্ত্রিক চেতনার অবিচল নাম। তার নেতৃত্ব ও সংগ্রাম দেশের রাজনীতিতে এক অসাধারণ অধ্যায় হয়ে আছে। আজ আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র সম্পদ নয়, তিনি বাংলাদেশের জনগণের সম্পদ। তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অটল। তাই বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মর্যাদা এবং জাতির সেবায় নিবেদিত শক্তিশালী প্রতিষ্ঠান। দেশনেত্রীর দৃঢ় নেতৃত্বের কারণে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা সর্বদা তার পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা সকলে তার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবাইকে একজোট হয়ে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। রূপসা নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে ইউপি সদস্য মাসুম সরদারের আয়োজনে খালেদা জিয়া’র সুস্থতা কামনায় ও নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
১৩ ডিসেম্বর বিকালে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোল্লা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম। খুলনা জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক মুমিনুর রহমান সাগর ও ইয়ারুল ইসলাম রিপনের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন- আহবায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ম- আহবায়ক রয়েল আজম, মোঃ রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুলুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ সিকদার, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম , নৈইট ইউনিয়ান বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মীর,ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য হালিম মোড়ল, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাবু শেখ, মাসুম সরদার, মাহিদ খান, লাভলু খান, জেলা যুবদল নেতা মাইনুল হাসান, এস এম মেহেদী হাসান, উপজেলা যুবদল নেতা শাহজামান প্রিন্স, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বিএনপি নেতা গোলাম রাব্বানী, মোঃ নুরুল্লাহ, শাহরিয়ার হোসেন রাতুল, বাবলু খান প্রমুখ।