শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা আপনারা দেখেছেন গতকাল কিভাবে নির্মমভাবে তাকে গুলি করা হয় আমরা তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিব ইনশাআল্লাহ। আপনারা মনে করেছেন এই ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করে দিবেন। আপনাদের এই ষড়যন্ত্র কোনদিন কামিয়াব হবে না।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারী সমিতি সামনে ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম- ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।