শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে গণমিছিল করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গী বাজারের সেনা কল্যাণ ভবনের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এসময় গণমিছিলে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগ দেয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। এর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে টঙ্গী বাজার এলাকায় এসে সমবেত হন।
গণমিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সেলিম কাজল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক বাদল আহামেদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসন থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির পক্ষে ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য কাজ করে যাবে।