শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে শেরপুর–১ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম নিজ দলের সকল নির্বাচনী পোস্টার, প্যানা ও বিলবোর্ড অপসারণের উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে শেরপুর পৌরসভার তাতালপুর এলাকা, পাশের বাজিতখিলা এবং পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পোস্টার অপসারণ কর্মসূচি শুরু করেন। দেয়াল, গাছ, বাজার ও বিভিন্ন স্থাপনায় লাগানো প্রচারণামূলক সামগ্রী পর্যায়ক্রমে খুলে ফেলা হয়।
হাফেজ রাশেদুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধির বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তাই আগাম উদ্যোগ নিয়ে সব পোস্টার ও ব্যানার সরানোর কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের আগেই পুরো কাজ সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।
সম্প্রতি জেলা প্রশাসন থেকে ঘোষিত গণবিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে সকল ধরণের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ ও আলোকসজ্জা অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।