শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) আসর নামাজের পর দিনাজপুর পার্টি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মওলানা আসলাম হোসেন, ইমাম, মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদ।
তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, আহবায়ক, দিনাজপুর জেলা যুবদল
মমতাজুল আলম স্বপন, যুগ্ম আহবায়ক, কৃষক দল
ঈসমাইল খান জন্স, সাবেক যুগ্ম সম্পাদক ও সভাপতি, ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি, আব্দুল হাই, আহবায়ক, জিয়া সাইবার ফোর্স দিনাজপুর জেলা, এডভোকেট সায়েম আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক
মো. মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব, ফেরদৌস আলম রবিন, আহবায়ক, জিয়া সাইবার ফোর্স দিনাজপুর পৌর শাখা, ফেরদৌস শরীফ ঝিনুক, সদস্য সচিব।
এছাড়া দিনাজপুর জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের জিয়া সাইবর ফোর্সের শতাধিক নেতা–কর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে পুরো আয়োজন সম্পন্ন হয়।