শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা-১৮ আসনে ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠান। শনিবার বিকেলে আয়োজনটি ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও আবেগঘন পরিবেশ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও এ আসনের সকল পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে আলেম-ওলামারা দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নয়, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রতীক। তার সুস্থতা আজ সমগ্র জাতির আকাঙ্ক্ষা।
আয়োজনে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতির কল্যাণ কামনায় একত্রে হাত তুলেন। এবং ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে বিএনপি’র মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এর সাথে থেকে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে আহবান জানান। পরিশেষে কুরআন তিলাওয়াত, মোনাজাত ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে দোয়া মাহফিল সমাপ্ত হয়।