শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াত ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ জাহিদুল ইসলাম
আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দোসাইদ গ্রামে এক শান্তিপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত ঢাকা ১৯ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আফজাল হোসেন।তিনি তার বক্তব্যে পাঁচটি মৌলিক অধিকার তুলে ধরেন ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি মাদক নির্মূল, নারী শ্রমিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া, এবং সমাজে ন্যায়-নীতির পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহবুব মাস্টার।
বৈঠকের সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়নের আমির মাওলানা মাসুদ রানা।
উপস্থিত অতিথিগণ সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এলাকার সার্বিক কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান।