শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে চেরাগআলী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে দোয়া মাহফিলে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন জীবন উৎসর্গ করেছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।”