শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ভোটের আগে ঐক্য,উল্লাপাড়ায় বিএনপির দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান
আল মাহমুদ, নিজেস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিন বিএনপির গ্রুপিংয়ের অবসান ঘটতে যাচ্ছে। শনিবার ঢাকার একটি রেস্টুরেন্টে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর আহ্বানে আলোচনার টেবিলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শরাফু্দ্দিন মঞ্জু,উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব,পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব খাঁন সাঈদ হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড: সিমকি ইমাম উপস্থিত ছিলেন।
তবে এসময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন কে দেখা যায়নি । তারা দীর্ঘ সময় আলাপচারিতা করেছেন বলে নিশ্চিত করেছে এড: সিমকি ইমাম, তিনি জানিয়েছে দলের সিন্ধান্তই চুড়ান্ত। দল নমিনেশন যাকে দিয়েছে আমরা তার পক্ষে কাজ করব।
এ বিষয়ে আব্দুল ওহাব বলেন আগামীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন, এই আলোচনার মধ্য দিয়ে বলা যায় উল্লাপাড়ায় দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান হতে যাচ্ছে।