শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী’র নির্বাচনী গণ মিছিলে হাজার হাজার জনতার ঢল। নভেম্বর ২৮, ২০২৫, শুক্রবার, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৭ মির্জাপুরে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, আগামী দিনের এমপি ও মন্ত্রী জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী’র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাঁটুভাঙ্গা রোডে ধানের শীষের নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত গণ মিছিলে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।