শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ঝালকাঠি -২ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পাওয়া ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচনীনে বিএনপি’র নেতা কর্মী লাগবে না বলে মন্তব্য করেছেন। ২৮ নভেম্বর শুক্রবার সন্ধা ৬ টায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন এর সাথে ঝালকাঠি জেলা বিএনপি পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ কালে কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফেকার বিশ্বাস অভিযোগ করেন ইলেন ভুট্টো প্রাথমিক মনোনয়ন পাওয়ার পরে তিনি বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং ব্যক্তিগত লোক দিয়ে নির্বাচনী প্রচরনা করছেন। শনিবার কুলকাঠি ইউনিয়নের কয়েকটি স্থানে গণসংযোগ করবেন অথচ ইউনিয়ন বিএনপির কাউকে বলা হয়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন ইলেন ভুট্টোর মুঠোফোনে ফোন করে কুলকাঠি ইউনিয়নে নির্বাচনী জনসংযোগ ইউনিয়ন বিএনপি কে না বলার বিষয়ে জানতে চাইলে ইলেন ভুট্টো সরাসরি জানিয়ে দেন তিনি নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মী দের ডাকবেন না। তার নির্বাচন উঠিয়ে নেয়ার জন্য লোকবল আছে তিনি নির্বাচন কাজ নিয়ে ব্যস্ত বিএনপি নেতাকর্মীদের ডাকার সময় নেই। তিনি তার ব্যক্তিগত লোকজন দিয়েই নির্বাচন উঠিয়ে নিবেন। জবাবে শিরিন বলেন আপনি বিএনপির প্রার্থী বিএনপির লোক ডাকবেন না এটা সাংগঠনিক পরিপন্থী কথা, আপনার সাথে পরে কথা বলবো। সৌজন্যে সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান,পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার বিশ্বাস, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াছুল আমিন জামাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিউউল ইসলাম জুবায়ের, সৈয়দ রেজাউল করিম, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মইন সরদার, নলছিটি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন প্রমুখ।