শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলটির সক্রিয় নেতা মিঠু আহমদ। দলের উচ্চপর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণার পর থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপি নেতা-কর্মীদের মাঝে।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মিঠু আহমদের সমর্থকরা আনন্দ মিছিল ও কর্মীসভা আয়োজন করছেন। তারা জানান, মিঠুর মনোনয়ন প্রাপ্তিতে দীর্ঘদিনের তৃণমূলের আশা পূরণ হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মিঠু আহমদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত। অতীতে দলীয় নানা আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মিঠু আহমদ বলেন,
আমি দলের সিদ্ধান্তে কৃতজ্ঞ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মৌলভীবাজার-১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মিঠুর মনোনয়ন পাওয়ার ফলে আসনটিতে নির্বাচনী লড়াই হবে আরও জমজমাট। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।