1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শামছুল হক
  • Update Time : Wednesday, November 26, 2025,
  • 40 Time View

শেরপুর সরকারি কলেজে সাংবাদিক সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ক্লাস শেষ হওয়ার পর কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

কুইজ শুরুর আগেই কলেজের একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষার্থীদের ভিড়ে ক্লাসরুম সরগরম হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কৌতূহল ও আগ্রহ প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা সাম্প্রতিক সময়ে কলেজের অভ্যন্তরে আয়োজিত যে কোনো প্রতিযোগিতার তুলনায় উল্লেখযোগ্য উপস্থিতি।

প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, বিজ্ঞান, প্রযুক্তি, শেরপুরের ইতিহাস–ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়ে বিভিন্ন স্তরের প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা একক ভাবে অংশগ্রহণ করে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর করার মাধ্যমে নিজেদের মেধা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করেন।

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা যাতে বইয়ের বাইরের জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং নিজেদের সার্বিক সক্ষমতা বিকাশ করতে পারে—এ লক্ষ্যেই আমাদের নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে।”

এদিকে শিক্ষকরা জানান, কুইজ শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে, পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানের ক্ষেত্র বিস্তৃত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। অভিভাবকরাও এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

প্রতিযোগিতা শেষে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং পৃথক এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক আমান উল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক ও সহযোগী সদস্য আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ