শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
উত্তরা পশ্চিম থানায় মানবিক কর্মকাণ্ডে নজর কেড়েছেন মিলন মিয়া
নার্গিস আক্তার
ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা যুবদল নেতা ও স্থানীয় মানুষদের কাছে পরিচিত মুখ মিলন মিয়া। এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত সম্পৃক্ত থাকার কারণে তিনি অনেকের কাছে একজন সহযোগিতাপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল্লাহপুর থেকে ৯ নম্বর সেক্টর পর্যন্ত এলাকায় অসুস্থ, দরিদ্র কিংবা বিপদগ্রস্ত মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে দাঁড়ানোর কারণে তার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে চিকিৎসা সহায়তা, খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, কিংবা পারিবারিক সংকটে পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডের জন্য কিছু মানুষ তাকে “গরিবের বন্ধু” হিসেবেও উল্লেখ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মিলন মিয়া দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। কোনো ব্যক্তিগত লাভ বা স্বার্থ নয়—বরং সমাজের সামগ্রিক কল্যাণে কাজ করার মানসিকতাই তাকে স্থানীয়দের কাছে আলাদা করে চেনায়। তার উদ্যোগে এলাকাবাসীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতার পরিবেশও তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন।
এলাকার সাধারণ মানুষ আশা করছেন, মানবিক সহায়তার যে ধারা মিলন মিয়া বজায় রেখে চলেছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।